জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, গুম -খুন-হত্যার প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি।
শনিবার বেলা ১১ঃ০০ টার দিকে উপজেলা ও পৌরসভার বিএনপির একটি মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ টি বের হয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে।
বিক্ষোভ এই মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবুল ,বিএনপি নেতা রফিকুজ্জামান অনু, আসাদুজ্জামান আসাদ সহ অনেক নেতৃবৃন্দ।
মিছিলটি শুরু হয় নগরকান্দা উপজেলার কোর্ট পার থেকে। মিছিলটি নগরকান্দা কোর্ট পার হতে বের হয়ে নগরকান্দা তেলের পাম্প পর্যন্ত গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল সামনে এগিয়ে নিয়ে যান শহিদুল ইসলাম বাবুল। এবং মিছিল প্রায় এক কিলোমিটার দীর্ঘায়িত করে কয়েক হাজার কর্মী নিয়ে জঙ্গুরদি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন।