বালাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল এবং ফরিদপুর ৪ আসনের মাননীয় সাংসদ,যুব সমাজের আইডল এবং কেন্দ্রীয় যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন(এমপির) নির্দেশে দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া ইস্যূতে বিএনপি-জামায়াতের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে আজ ফরিদপুর জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক,পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে আজ(বুধবার) সকালে(আটটায়) এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।প্রতিবাদ মিছিলটি আওয়ামীলীগ পার্টি অফিস, মুজিব সড়ক,এসপি ও ডিসি অফিস এবং জেলা প্রেসক্লাব প্রদক্ষিন করে নিউমার্কেট,ময়রা পট্টি ও কাঁচা বাজার হয়ে ঐতিহাসিক জনতার ব্যাংকের মোড়ে এসে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন।বক্তবে তিনি বলেন,দন্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে জাতির জনকের কন্যা মহানুভবতার পরিচয় দিয়ে বাসায় রেখে চিকিৎসা করানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন।অথচ এই ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টা করেছিল।তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,সময় থাকতে সাবধান হয়ে যান তা না হলে পালানোর পথ পাবেন না এবং ফরিদপুর জেলা যুবলীগ যেকোন ষড়যন্ত্র ও নৈরাজ্যের এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সোচ্চার থাকবে।এসময় ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, কোতোয়ালি ও শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।