মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে আজ ফরিদপুর জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বাদ আছর জেলা যুবলীগের আহ্বায়ক জনাব জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান তালুকদার শামীম, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তানভীর কামাল সাব্বির,লিটু শরিফ,দাউদূর জামান দাউদ, শওকত হোসেন মুকুল,গোবিন্দ চন্দ্র বিশ্বাস,শহর যুবলীগের মোস্তাফিজুর রহমান শুভ,থানা যুবলীগের এম এম নাসির, টুটুল বিশ্বাস,আলমাস হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলিপুর কবরস্থান মসজিদের ইমাম আলহাজ্ব কারী আঃ রাউফ।মোনাজাতে আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য,সফলতা, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক জনাব জিয়াউল হাসান মিঠুর সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এবং বঙ্গবন্ধুর দৌহিত্র যুব সমাজের অহংকার এবং ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সার্বিক তত্ত্বাবধানে জেলা যুবলীগ নিয়মিত মানবিক কাজ করে যাচ্ছে।আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয় তার মধ্যে মিলাদ ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য সহায়তা উল্লেখযোগ্য।