February 1, 2026, 6:59 pm
Latest:
সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না : দুদক চেয়ারম্যান লক্ষীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত ৬.১ মাত্রার ভূমিকম্প তুরস্কে গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে প্রাণ গেল বালকের স্ত্রী বিষ খাওয়ার পর বোতলের অবশিষ্ট বিষ খেলেন স্বামীও! সুদের টাকা না পেয়ে ৭ মাসের শিশুকে আটকে রাখে প্রতিবেশী, আটক ৪ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা ঝিকরগাছায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ছেলে-বাবাসহ ৩ জনকে কুপিয়ে জখম
শিরোনাম:

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, হাসপাতালে প্রধান আসামি, বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে

সাংবাদিকঃ
  • খবর প্রকাশিত সময়ঃ Sunday, June 29, 2025
  • 80 পড়েছেন:

ধান আসামি ফজর আলীকে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

রোববার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

এএসপি রাশেদুল বলেন, স্থানীয়দের হাতে আটকের পর বেদম মারধরের শিকারের হন মূল অভিযুক্ত ফজর আলী। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে পালিয়ে যান ফজর। আহতাবস্থায়ই আত্মগোপনে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু রোববার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের সময়ও ফজর আলী বেশ আহত ছিলেন উল্লেখ করে এএসপি বলেন, তাকে কুমিল্লায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসা করা হবে। তবে, ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে পাঁচকিত্তা গ্রামের শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরের দরজা খুলে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তার স্বামী দুবাই প্রবাসী। তিনি দুই সন্তানের মা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর এই ক্যাটাগরিরঃ