প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ১১-০৮-২০২১ খ্রিঃ
সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, বিশ্বজিৎ হত্যার অন্যতম আসামি ইমরান হোসেন ওরফে ইমরান চর বিষ্ণুপুর এলাকায় আত্মগোপন করে আছেন। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে অফিসার-ফোর্স সহ ১০-০৮-২০২১ খ্রিঃ রাত ২২.৩০ ঘটিকার সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নং ০৭/১৩ ও সূত্রাপুর থানার মামলা নং ৮(১২)১২ এর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ফরিদপুর জেলার সদরপুর থানার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইমরান হোসেন ওরফে ইমরান, পিতা- আব্দুল জলিল, মাতা- সুফিয়া বেগম, সাং চর চাঁদপুর, থানা- সদরপুর জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে অদ্য ১১-০৮-২০২১ খ্রিঃ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালত, ফরিদপুরের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
জেলা পুলিশ, ফরিদপুর।